ভরিতে ৬৫৯০ টাকা কমেছে স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও সোনার দাম কমেছে। এবার প্রতি ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।
শুক্রবার (২৭ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী—
২২ ক্যারেট: ২,৩৪,৮৫৫ টাকা প্রতি ভরি
২১ ক্যারেট: ২,২৪,১৮২ টাকা
১৮ ক্যারেট: ১,৯২,১৬৪ টাকা
সনাতন পদ্ধতি: ১,৫৬,৪৭৩ টাকা
উল্লেখ্য, এর আগে গত ২৫ মার্চও সোনার দাম কমানো হয়েছিল। সেদিন ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।
