রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
অর্থনীতি

ভারত থেকে প্রথমবার ১১ টন কচুর মুখী আমদানি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে ১১ হাজার ১৮৬ কেজি বা ১১ টনের বেশি কচুর মুখী আমদানি করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রকি ট্রেডার্স নামে আমদানিকারক প্রতিষ্ঠান একটি মিনি পিকআপ ভ্যানে করে ভারত থেকে কচুর মুখী বাংলাদেশে এনেছে।

ভারতের দক্ষিণ দিনাজপুরের দেবানসি ইন্টারন্যাশনাল এক্সপোর্ট প্রথমবারের মতো হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে কচুর মুখী রপ্তানি করল।

হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ জানান, সোমবার বিকেলে প্রথমবারের মতো ১১ হাজার ১৮৬ কেজি কচুর মুখী নিয়ে একটি মিনি পিকআপ ভ্যান ভারত থেকে বন্দরে আসে। কাস্টমস শুল্কায়নসহ সব প্রক্রিয়া শেষে পণ্যটির আউট পাস ইস্যু করবে। এরপর অমদানি করা পণ্যটি বন্দর থেকে সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টকে বুঝিয়ে দেওয়া হবে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, এবারই প্রথম হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কচুর মুখী আমদানি করা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান আমাদের দপ্তরে ডকুমেন্টসসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে। আমরা পরীক্ষা- নিরীক্ষা করে সনদ দিলে কাস্টমস তাদের প্রক্রিয়া সম্পন্ন করে পণ্যটি হস্তান্তর করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *