শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
এক্সক্লুসিভ

মঙ্গলবার দর বাড়ার সেরা ১০ শেয়ার

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে আফতাব অটোমোবাইলস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বেড়ে সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বেড়ে সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেস্ট হোল্ডিংসের শেয়ার দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ।

আর ২ টাকা বা ৯.৯৫ শতাংশ দর বেড়ে যাওয়ার তালিকার তৃতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এদিন ডিএসইতে দর বাড়ার সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং সিরামিকস, এমারেল্ড অয়েল, সিকদার ইন্সুরেন্স, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, শাইনপুকুর সিরামিকস, নাভানা সিএনজি, জেমিনি সী ফুড লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *