বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

মঙ্গলবার লেনদেনের সেরা ১০ শেয়ার

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) লেনদেনের সেরায় উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ৮৩ কোটি ৪৯ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের সেরা তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিডি থাই এ্যালুমিনিয়াম। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৬ কোটি ৯২ লাখ ২৫ হাজার টাকার।

৫৫ কোটি ২৪ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।

লেনদেনের সেরা তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, অলিম্পিক এক্সেসরিজ, ওরিয়ন ইনফিউশন, ফরচুন সুজ, ইভিন্স টেক্সটাইল, দেশবন্ধু পলিমার এবং আইএফআইসি ব্যাংক পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *