রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

মিডল্যান্ড ব্যাংকের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ২২৮ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৯ ফেব্রুয়ারি) মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ০৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৮২ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ৮৮ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে নিউ লাইন ক্লোথিংস।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- জেনারেশন নেক্সট, আরামিট লিমিটেড, নূরানী ডাইং, ফনিক্স ফাইন্যান্স, রিজেন্ট টেক্সটাইল, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স এবং মেট্রো স্পিনিং লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *