বুধবার, জুলাই ১৫, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে ইনটেক লিমিটেড

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ প্রতিষ্ঠানের মধ্যে ১০৩টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৯ ফেব্রুয়ারি) ডিএসইতে ইনটেক লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিক। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ।
এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- এস. আলম কোল্ড, এনার্জিপ্যাক পাওয়ার, গোল্ডেন হার্ভেস্ট, সিমটেক্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, তসরিফা ইন্ডাস্ট্রিজ এবং আমান ফিড লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *