রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

মিডল্যান্ড ব্যাংকের সর্বোচ্চ দরপতন

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

তথ্য অনুযায়ী, এদিন মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা বা ৯.২২ শতাংশ কমেছে, যার ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিজেন্ট টেক্সটাইল মিলস্‌ লিমিটেড। এই কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৫.৪১ শতাংশ কমেছে।

তৃতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের শেয়ার দর ৫০ পয়সা বা ৫.৩৮ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাটা সু কোম্পানি লিমিটেডের ৫.০৮ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৪.৯৮ শতাংশ, এনআরবি ব্যাংক পিএলসি-এর ৪.৮১ শতাংশ, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের ৪.৫৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৪.৪৪ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.২৬ শতাংশ এবং ফ্যামিলিটেক্স লিমিটেডের দর ৪.১৭ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *