পুঁজিবাজারে তালিকাভুক্ত মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৭ জানুয়ারি বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২৩ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।