শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
আজকের সংবাদ

মুনাফার ৫২ শতাংশ শেয়ারহোল্ডারদের দেবে নিটল ইন্স্যুরেন্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত নিটল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসায় অর্জিত মুনাফার প্রায় ৫২ শতাংশ শেয়ারহোল্ডারদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর কোম্পানিতে রেখে দেওয়া হবে ৪৮ শতাংশ। যে কোম্পানিটির আগের বছরের তুলনায় মুনাফা কিছুটা কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
নিটল ইন্স্যুরেন্সের ২০২৫ সালে ব্যবসায় শেয়ারপ্রতি ১.৯৩ টাকা হিসেবে ৮ কোটি ১৫ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ১০% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ১.০০ টাকা করে মোট ৪ কোটি ২২ লাখ টাকা বা মুনাফার ৫১.৭৮% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। মুনাফার বাকি ৩ কোটি ৯৩ লাখ টাকা বা ৪৮.২২ শতাংশ কোম্পানিতেই রেখে দেওয়া হবে।
নিটল ইন্স্যুরেন্সের আগের বছরের তুলনায় ২০২৫ সালে ২% মুনাফা কমেছে। কোম্পানিটির আগের অর্থবছরের ১.৯৭ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৫ সালে নেমে এসেছে ১.৯৩ টাকায়।
উল্লেখ্য, ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া নিটল ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪২ কোটি ২২ লাখ টাকা। এ কোম্পানিটির বুধবার (০১ এপ্রিল) শেয়ার দর দাঁড়িয়েছে ২৮.৩০ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *