রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
আজকের সংবাদ

মুনাফা বেড়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ৩১ ডিসেম্বর সমাপ্ত জানুয়ারি-মার্চ ২০২৬ সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৮৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৫৬ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিক (জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬) মিলিয়ে কোম্পানিটির মোট ইপিএস হয়েছে ১১ টাকা ৭১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৭ টাকা ৪৯ পয়সা।
এদিকে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৯ টাকা ৭৬ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৭ টাকা ৮৩ পয়সা।
৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৮ টাকা ৭১ পয়সা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *