মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ ডিসেম্বর) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। বেড়ছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ০ দশমিক ১৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৬৬ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’০ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১ হাজার ৯০৩ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৮৩ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ২৭৮ কোটি ৬৬ লাখ টাকা।
সোমবার ডিএসইতে মোট ৪০৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৫টি কোম্পানির, বিপরীতে ১৪৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
