মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

মূল্য সংবেদনশীল তথ্য নেই জুট স্পিনার্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জুট স্পিনার্স লিমিটেড শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ২৭৬ টাকা। আর গত রবিবার (১০ মার্চ) শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৩৯০ টাকায়। অর্থাৎ এক মাসের কম সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১১৪ টাকা। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *