বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

মূল্য সংবেদনশীল তথ্য নেই সোনালী আঁশের

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে গত ১৯ সেপ্টেম্বর ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
উল্লেখ্য, গত ০৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ২৪৪ টাকা ৩০ পয়সা। গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শেয়ারদর বেড়ে দাঁড়ায় ৩৩৩ টাকা ৪০ পয়সা। অর্থাৎ ৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮৯ টাকা ১০ পয়সা। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *