শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে লেনদেন ৪৯ কোটি টাকার

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৪৯ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- আলিফ ইন্ডাস্ট্রিজ, লাভেলো আইসক্রিম, অগ্নি সিস্টেমস, বিচ হ্যাচারি এবং ইসলামী ইন্সুরেন্স বাংলাদেশ লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ১৫ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজের। এদিন কোম্পানিটির ১১ কোটি ৮৯ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লাভেলো আইসক্রিমের ১০ কোটি ৪৪ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ৬ কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে অগ্নি সিস্টেমস।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিচ হ্যাচারির ৪ কোটি ৭৫ লাখ ৬১ হাজার টাকা এবং ইসলামী ইন্সুরেন্স বাংলাদেশ লিমিটেডের ৩ কোটি ১২ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *