বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

মূল্য সংবেদনশীল তথ্য নেই শাইনপুকুর সিরামিকের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাইনপুকুর সিরামিক লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ০৯ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিলো ১১ টাকা ২০ পয়সায়। আর আজ সোমবার (২৪ ফেব্রিয়ারি) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১৭ টাকা ৬০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ মাত্র ১১ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ৪০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *