বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে সোনালী আঁশ

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৩০ এপ্রিল) সোনালী আঁশের ৬৪ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মালেক স্পিনিংয়ের আজ ৫৫ কোটি ২৯ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৪০ কোটি ৭৬ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

মঙ্গলবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, রিয়ন ফার্মা, আইটি কনসালটেন্টস, লাভেলো আইসক্রিম, গোল্ডেন সন, কোহিনূর ক্যামিকেল এবং বেস্ট হোল্ডিংস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *