বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

মেঘনা ব্যাংক-এর ২০০তম বোর্ড সভা অনুষ্ঠিত

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ মেঘনা ব্যাংক পিএলসি সফলভাবে ২০০তম বোর্ড সভা আয়োজনকরে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন উজমা চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ মামুনুল হক, মো. রজব আলী, মোহাম্মদ নজরুল ইসলাম, হাবিবুর রহমান, মো. আলি আকতার রিজভী এফসিএ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. ছাদেকুর রহমান। চেয়ারপারসন উজমা চৌধুরী কেক কেটে এই মাইলফলক উদযাপন করেন। এই উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে মেঘনা ব্যাংক পিএলসির চেয়ারপারসন উজমা চৌধুরী বলেন,
“এই মাইলফলক সভাটি আমাদের টেকসই প্রবৃদ্ধি, সুশাসন এবং উন্নত গ্রাহকসেবার অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন। আমরা আমাদের সকল কার্যক্রমে উৎকর্ষ অর্জনে গুরুত্ব দিচ্ছি।” সভায় ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধির ধারা আরও সুদৃঢ় করতে বিভিন্ন কৌশলগত ও কার্যক্রম-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াদি পর্যালোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *