বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

ম্যারিকোর তৃতীয় প্রান্তিক প্রকাশ

গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ টাকা ৯৩ পয়সা। আগের বছর একই সময়ে ৩০ টাকা ৯৩ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (এপ্রিল’২৩-ডিসেম্বর’২৩) প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ১১৪ টাকা ২২ পয়সা। গত বছরের একই সময়ে তা ৯৪ টাকা ৯৫ পয়সা আয় হয়েছিল।

সমাপ্ত তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৮ টাকা ৭০ পয়সায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *