বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
কোম্পানি সংবাদ

রবির ৭৪ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ কোম্পানিটির ৭৪ কোটি ৩৭ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৭৩ লাখ ৩২ হাজার টাকার। আর ২৬ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এমজেএল বাংলাদেশ পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স, সি পার্ল বিচ, লাভেলো আইসক্রিম, ই-জেনারেশন, ডোমিনেজ স্টিল বিল্ডিং এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *