বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

রাশেদ মাকসুদ মার্চেন্ট ব্যাংকারদের আইপিও বন্ধ রেখে’ ফাইল আনার জন্য চাপ দিয়েছেন

বুধবার (১৫ এপ্রিল) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে মার্চেন্ট ব্যাংকের শীর্ষ সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ইস্যু ম্যানেজারদের প্রতি ২ বছর পরপর অন্তত একটি নতুন কোম্পানি বা আইপিও আবেদন আনতে হবে মর্মে ইস্যু ম্যানেজারদের নিবন্ধনের ক্ষেত্রে শর্তে রয়েছে; কিন্তু লাইসেন্সপ্রাপ্ত যেসকল ইস্যু ম্যানেজার বা মার্চেন্ট ব্যাংকার শর্ত অনুযায়ী ইস্যু আনতে পারেননি, তাদেরকে শর্ত পরিপালনের জন্য কঠোরভাবে সতর্ক করেন তিনি। কমিশন পাবলিক ইন্টারেস্ট কোম্পানিসমূহের বিষয়ে নতুন নির্দেশনা জারি করতে যাচ্ছে জানিয়ে এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
উক্ত সভায় ট্রিপল এ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এবি ইনভেস্টমেন্ট লিমিটেড, Abaci ইনভেস্টমেন্টস লিমিটেড, অগ্রণী ইকুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এআইবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, অ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, সিম ক্যাপিটাল লিমিটেড, বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেড, বেটা ওয়ান ইনভেস্টমেন্টস লিমিটেড (সিএএল ইনভেস্টমেন্টস লিমিটেড), বিএলআই ক্যাপিটাল লিমিটেড, বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড, সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড, সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড, কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, ঢাকা ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড, ইসি সিকিউরিটিজ লিমিটেড, এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট লিমিটেড, FAS ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড, জিএসপি ইনভেস্টমেন্টস লিমিটেড, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড, আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড, আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেড, আইএল ক্যাপিটাল লিমিটেড, ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড, ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড, মেঘনা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, মিডাস ইনভেস্টমেন্ট লিমিটেড, এমটিবি ক্যাপিটাল লিমিটেড, এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, এনডিবি ক্যাপিটাল লিমিটেড, নর্থ স্টার ইনভেস্টমেন্টস (বিডি) লিমিটেড, পিএলএফএস ইনভেস্টমেন্টস লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, রেস পোর্টফোলিও অ্যান্ড ইস্যু ম্যানেজমেন্ট লিমিটেড, রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড, রূপালী ইনভেস্টমেন্টস লিমিটেড, সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড, এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড, স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেড, স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, ইউনিক্যাপ ইনভেস্টমেন্টস লিমিটেড, উত্তরা ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর শীর্ষ প্রতিনিধিবৃন্দ, বিএসইসির নির্বাহী পরিচালকবৃন্দ, পরিচালকবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *