বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
আজকের সংবাদ

রিলায়েন্স ইন্স্যুরেন্সের নাম সংশোধনে সম্মতি

রিলায়েন্স ইন্স্যুরেন্সের নাম সংশোধনে সম্মতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্সের প্রস্তাবিত নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির নাম ‘রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড ’-এর পরিবর্তে ‘রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি’ হবে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে কোম্পানিটি নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করবে।
নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *