রবিবার, জুলাই ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১৮৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২১ অক্টোবর) ফান্ডটির ইউনিটদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৪১ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা দুলামিয়া কটনের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ২৪ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ১৮ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- জুট স্পিনার্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, বিডি থাই এ্যালুমিনিয়াম, এক্টিভ ফাইন কেমিক্যালস, নিউলাইন ক্লোথিংস, বঙ্গজ এবং আজিজ পাইপস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *