বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

রূপালী ইন্স্যুরেন্সের নতুন চেয়ারম্যান নির্বাচিত

মোস্তফা কামরুস সোবহান রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি সদ্যপ্রয়াত চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসের স্থলাভিষিক্ত হয়েছেন। মোস্তফা সোবহান একজন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, উদ্যোক্তা এবং বীমা, শিক্ষা, বস্ত্র ও তৈরি পোশাক শিল্পসহ নানা খাতে অভিজ্ঞতার অধিকারী।
বর্তমানে তিনি ড্রাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালে বাংলাদেশে উরুগুয়ের প্রথম সম্মানসূচক কনসাল হিসেবে নিযুক্ত হন, যা বাংলাদেশ ও উরুগুয়ের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে সোবহান পরিচালনা বোর্ড প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং মোস্তফা গোলাম কুদ্দুসের রেখে যাওয়া ঐতিহ্য সংরক্ষণ ও রূপালী ইন্স্যুরেন্স কোম্পানীকে আরও অগ্রসর এবং উদ্ভাবনী প্রতিষ্ঠানে রূপান্তরিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
তিনি বলেন, রূপালী ইন্স্যুরেন্সের নেতৃত্বে কোম্পানি বীমা খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *