রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

রূপালী ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার প্রেস.কম : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৪৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ বা ক্যাশ ফ্লো হয়েছে ৬ টাকা ৬২ পয়সা। আগের বছর ছিল মাইনাস ২৩ টাকা ৭ পয়সা।

৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৫ টাকা ৩১ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *