বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

সূচকের মিশ্র প্রবণতায় ডিএসইতে লেনদেন বেড়েছে

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে এদিন ডিএসইতে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১২ দশমিক ৫৫ পয়েন্ট বেড়েছে। সূচকটি আজ বাজার শেষে ৫ হাজার ৭২৬ পয়েন্টে দাড়িয়েছে।
এদিন ডিএসইর শরীয়াহ্ সূচক ডিএসইএস ৪ দশমিক ৭৬ পয়েন্ট বেড়েছে এবং ডিএস৩০ সূচক ৭ দশমিক ০৫ পয়েন্ট কমেছে।
ডিএসইতে আজ মোট ৭৩৩ কোটি ৩৯ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬২৫ কোটি ১৫ লাখ টাকা।
আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ১৫৮ কোম্পানির। বাকি ১৮১ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *