বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লিন্ডে বিডির ৫১ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) লিন্ডে বিডির ৫১ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ ৭ হাজার টাকার। ২১ কোটি ৭২ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এনআরবি ব্যাংক লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সোনালী আঁশ, গ্রামীণফোন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ব্রাক ব্যাংক, অগ্নি সিস্টেমস, ওরিয়ন ইনফিউশন এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *