বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসির ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ অক্টোবর) ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পারসুমা আলম। তিনি শ্রেণীকৃত ঋণ আদায়, আমানত বৃদ্ধি ও সিএমএসএমই ঋণ প্রদানের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
জোনাল অফিস ঢাকা উত্তর কর্তৃক আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া।
ঢাকা উত্তর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক সালাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জোনাল অফিস ঢাকা উত্তরের আওতাধীন নির্বাহী ও শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *