শনিবার, জুলাই ১৮, ২০২৬
এক্সক্লুসিভ

রূপালী লাইফের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ২৮৯ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (৮ সেপ্টেম্বর) রূপালী লাইফের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১১ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৯ দশমিক ৮২ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
রবিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এসকে ট্রিমস, স্যালভো কেমিক্যাল, খুলনা প্রিন্টিং, টেকনো ড্রাগস, এমারেল্ড অয়েল, গ্লোবাল হেভি ক্যামিকেল এবং ইয়াকিন পলিমার লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *