রূপালী লাইফ ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনের অনুমতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিটির নাম ‘রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এর পরিবর্তে ‘রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’ করা হয়েছে।
