শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

রেকর্ড ডেট ও বোর্ড সভা নিয়ে ৫ কোম্পানির ঘোষণা

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির শেয়ার লেনদেন, রেকর্ড ডেট ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বাংলাস লিমিটেডের শেয়ার লেনদেন ১৭ ও ১৮ অক্টোবর স্পট মার্কেটে চলবে। রেকর্ড ডেট উপলক্ষে ১৯ অক্টোবর লেনদেন বন্ধ থাকবে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও অ্যাপেক্স ফুটওয়্যারের শেয়ার লেনদেন ১৭ অক্টোবর পুনরায় শুরু হবে।

এদিকে, নাভানা ফার্মাসিউটিক্যালসের বোর্ড সভা ১৫ অক্টোবরের পরিবর্তে ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

অন্যদিকে, আজিজ পাইপসের বোর্ড সভা ২৭ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সেপ্টেম্বর প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *