সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
এক্সক্লুসিভ

রেনউইক যজ্ঞেশ্বরের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ২৪৭ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২২ জানুয়ারি) রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪৫ টাকা বা ৬ দশমিক ৪২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ দশমিক ৬১ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ২৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল, সি এন্ড এ টেক্সটাইল, ফাইন ফুডস, পিপলস লিজিং, সিঙ্গার বাংলাদেশ, হামিদ ফেব্রিক্স এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *