বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১০ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩২৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১০০টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে শমরিতা হসপিটাল লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শমরিতা হসপিটালের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৮ টাকা ৫০ পয়সা বা ৯.০৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সমতা লেদারের শেয়ারদর কমেছে ৫ টাকা ৪০ পয়সা বা ৭.৩৩ শতাংশ।

আর ৮ টাকা ৩০ পযসা বা ৫.১৭ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে জিকিউ বলপেন।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মুন্নু সিরামিক, জিপিএইচ ইসপাত, এমারেল্ড ওয়েল, আজিজ পাইপস, সোনালী আঁশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ এবং মিরাকল ইন্ডাস্টিজ্র লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *