রোববার লেনদেনের সেরা ১০ শেয়ার
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহেরপ্রথম কর্মদিবস রোববার (২৮ জানুয়ারি) লেনদেনের সেরায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ৩২ কোটি ৫২ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের সেরা তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৬ লাখ ২৬ হাজার টাকার।
২৬ কোটি ২ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে সেরা তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
লেনদেনের সেরা তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রূপালী লাইফ ইন্সুরেন্স, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, কর্ণফুলী ইন্সুরেন্স, ফু-ওয়াং ফুড, ক্রিস্টাল ইন্সুরেন্স, সেন্ট্রাল ফার্মা এবং কন্টিনেন্টাল ইন্সুরেন্স লিমিটেড।
