মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

লভ্যাংশ দেবে না পাওয়ার গ্রিড

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারকে কোন লভ্যাংশ দেবে না।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ০১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১০ টাকা ১১ পয়সা লোকসান হয়েছিল।
সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিলো ১৩২ টাকা ৬১ পয়সা।
আগামী ০৮ মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৬ ফেব্রুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *