বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো গ্লোবাল ইসলামী ব্যাংক

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
বুধবার (৯ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত ২০২৪ সালে ব্যাংকটির শেয়ার প্রতি ১২ টাকা ৬২ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ২১ টাকা ৭৯ লোকসান হয়েছিল।
সর্বশেষ বছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ৭৫ পয়সা, যা আগের বছর মাইনাস ৯ টাকা ১৪ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট দায় ছিল ২১ টাকা ৭৭ পয়সা।
আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১১ হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ জুলাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *