বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

লিগ্যাসি ফুটওয়্যার পিএলসি. ২৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লিগ্যাসি ফুটওয়্যার কোম্পানি লিমিটেডের ২৮ তম বার্ষিক সাধারণ সভা (AGM) শনিবার, ২০ আগস্ট ২০২৫, দুপুর ১২টা ১৫ মিনিটে কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে ‘ ভানারা,মৌচাক ‘কালিয়াকৈর গাজীপুর’ সফলভাবে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান কাজী নাফিজ আহমেদ ‘ সভাপতিত্বে উপস্থিত ছিলেন ‘ব্যবস্থাপনা পরিচালক কাজী রাফি আহমেদ ‘ পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক মুস্তাক আহমেদ সারওয়ার’ ও নমনী ডিরেক্টর পারাবি চৌধুরী হাসান ওয়ারিশুল আলম’ কোম্পানি সেক্রেটারি সাহা আলম স্বপন ‘ এ ছাড়াও বিপুল সংখ্যক সম্মানিত শেয়ারহোল্ডার সভায় যোগ দেন। সভাটি উপস্থাপনা করেন কোম্পানি সেক্রেটারি সাহা আলম স্বপন ‘

সভায় শেয়ারহোল্ডাগণ নিম্নলিখিত গুরুত্বপূর্ণ এজেন্ডাসমূহ পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে অনুমোদন প্রদান করেন:
ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত বছরের পরিচালক ও নিরীক্ষকের প্রতিবেদনসহ কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী।
২০২৪. ২০২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের মধ্যে ০৫% নগদ লভ্যাংশ ঘোষণা ও অনুমোদন।

সভায় সভাপতির বক্তব্যে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেয়ারহোল্ডারদের প্রতি তাঁদের আস্থা, বিশ্বাস ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কোম্পানির ভবিষ্যৎ প্রবৃদ্ধি, আর্থিক সুশাসনের জণ্য আগামিতে বাচ্চাদের প্রডাক্ট তৈরী করে সর্বোচ্চ করপোরেট গভর্ন্যান্স মানদণ্ড নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

শেয়ারহোল্ডাররাও কোম্পানির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যবসায়িক সাফল্য বৃদ্ধিতে তাঁদের আন্তরিক প্রচেষ্টা, শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা এবং আগামিতে ধারাবাহিকতার প্রত্যাশা করেন ‘

সভা শেষে কোম্পানির অগ্রযাত্রায় শেয়ারহোল্ডার, সকল অংশীদারদের সহযোগিতা ও অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *