বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
আজকের সংবাদ

লিন্ডে বাংলাদেশ- এর ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৪৫০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
বুধবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৩৪ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে। এই সময়ে কোম্পানির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ টাকা ৬০ পয়সা, যা আগের বছর ছিল ৪২১ টাকা ৯৪ পয়সা।
তথ্য পর্যালোচনায় দেখা গেছে, আগের বছর কোম্পানিটির মুনাফা মূলত একটি ওয়ান-অফ গেইনের (এককালীন আয়) কারণে অস্বাভাবিক বেশি ছিল। কোম্পানি কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, ২০২৪ সালে তাদের হার্ড গুডস ব্যবসার একটি বড় অংশ বিক্রি করে দেওয়ার ফলে সেই অর্থ আয়ে যুক্ত হয়েছিল, যা এবার নেই।
আগামী ১০ জুন, ২০২৬ তারিখে কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২৯ এপ্রিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *