শনিবার, জুলাই ৪, ২০২৬
আজকের সংবাদ

সাপ্তাহিক দর পতনের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে শেয়ার দর পতনের শীর্ষে অবস্থান করেছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দামে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ার দর ১০ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৮০ পয়সা
দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৭৭ শতাংশ এবং সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২৪ টাকা।
তৃতীয় স্থানে থাকা অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের দর কমেছে ৯ দশমিক ৬৯ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৭০ পয়সা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ন্যাশনাল ফিড মিলের ৮.৩৩ শতাংশ, বেস্ট হোল্ডিংস’র ৭.৬৪ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল মিলসের ৭.৫৮ শতাংশ, আজিজ পাইপসের ৭.০২ শতাংশ, টুং হাই নিটিং অ্যান্ড ডাইংয়ের ৬.৬৭ শতাংশ, আইসিবি এমপ্লয়িজের ৬.১৫ শতাংশ, এপিএসসিএল নন-কনভার্টিবল অ্যান্ড ফুলি রিডিমেবল কুপন বেয়ারিং বন্ডের ৫.৯০ শতাংশ শেয়ার দর কমেছে।
সপ্তাহজুড়ে এসব কোম্পানির শেয়ারদরে উল্লেখযোগ্য পতন পুঁজিবাজারে বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *