বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে অগ্নি সিস্টেমস

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, রোববার (২৮ জুলাই) অগ্নি সিস্টেমসের ২৮ কোটি ৭১ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এনআরবি ব্যাংকের আজ ১৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৫ কোটি ৩৯ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফারইস্ট নিটিং।

রোববার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- মিডল্যান্ড ব্যাংক, লাভেলো, সি পার্ল, প্রাইম ফাইন্যান্স ফান্ড, ওরিয়ন ইনফিউশন, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *