বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৭ আগস্ট) অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৩৭ কোটি ১২ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার টাকার। ২৩ কোটি ২০ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্রাক ব্যাংক, এমজেএল বিডি, এনসিসি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, এনআরবি ব্যাংক এবং রবি আজিয়াটা পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *