সোমবার, জুলাই ২০, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হওয়ায় তালিকায় শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) কোম্পানিটির ১৫ কোটি ৫৩ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বারাকা পতেঙ্গা পাওয়ার। কোম্পানিটির ১৫ কোটি ৪২ লাখ ০৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৯ লাখ টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সামিট অ্যালায়েন্স পোর্ট, সিমটেক্স, ফাইন ফুডস, শাহজিবাজার পাওয়ার, লাভেলো আইসক্রিম, ওরিয়ন ইনফিউশন এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *