শেয়ারবাজারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়ালো
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়ে এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১০ জুলাই) ডিএসইর প্রধান মূল্য সূচক ‘ডিএসইএক্স’ ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩২৫ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে এদিন ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমেছে। আর ‘ডিএস-৩০’ সূচক এদিন ২ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে ১ হাজার ৮৪ কোটি ০৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯২১ কোটি ৪৪ লাখ টাকার।
এদিন ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির, দর কমেছে ১৬০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৯টি কোম্পানির।
