শনিবার, জুলাই ১৮, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভকোম্পানি সংবাদ

অলিম্পিক এক্সেসরিজের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬১টির দর কমেছে। এদিন শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১০ জুলাই) কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ২০ শতাংশ কমেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ঢাকা ডাইংয়ের শেয়ার দর ৮ দশমিক ৪৩ শতাংশ কমেছে। আর ৫ দশমিক ৬০ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে শ্যামপুর সুগার মিলস।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সোনালী লাইফ ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, তসরিফা ইন্ডাস্ট্রিজ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল এবং খুলনা প্রিন্টিং।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *