বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ইসলামী ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (০১ অক্টোবর) ইসলামী ব্যাংকের ১৮ কোটি ৩০ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার টাকার। ১৭ কোটি ২ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইবনে সিনা ফার্মা।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সোশ্যাল ইসলামী ব্যাংক, ব্রাক ব্যাংক, সোনালী আঁশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এপেক্স ফুটওয়্যার, এডিএন টেলিকম এবং ইউনিক হোটেল এন্ড রিসোর্টস পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *