শনিবার, জুন ১৩, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) কোম্পানিটির ১৩ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিচ হ্যাচারি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৯৭ হাজার টাকার। আর ৯ কোটি ১১ লাখ ০৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খান ব্রাদার্স, খুলনা প্রিন্টিং, বিএসসি, সেন্ট্রাল ফার্মা, সিমটেক্স, অগ্নি সিস্টেমস এবং কুইনসাউথ টেক্সটাইল মিলস লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *