রবিবার, মে ৩১, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন হাউজিং

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ১৯৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৬ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এস্কয়ার নিটের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮০ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৯ দশমিক ৭৩ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বাংলাদেশ ফাইন্যান্স।
এদিন দরবৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এনার্জিপ্যাক পাওয়ার, হামিদ ফেব্রিক্স, আলিফ ম্যানুফ্যাকচারিং, কাট্টলী টেক্সটাইল, এসএস স্টিল, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *