বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ মার্চ ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। আজ কোম্পানিটির ৩৩ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা । কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৪০ লাখ ৬৯ হাজার টাকার।
১৬ কোটি ৫২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, স্কয়ার ফার্মা, বীচ হ্যাচারি, সান লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, কেডিএস অ্যাক্সেসরিজ ও আলিফ ইন্ডাস্ট্রিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *