সোমবার, মে ৪, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৭ জানুয়ারি) কোম্পানিটির ১১ কোটি ১৫ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিচ হ্যাচারি। কোম্পানিটির এদিন লেনদেন হয়েছে ১০ কোটি ১ লাখ ৩৬ হাজার টাকার। আর ৯কোটি ৬৯ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, এডিএন টেলিকম, ওরিয়ন ইনফিউশন, সেন্ট্রাল ফার্মা, লাভেলো, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *