লেনদেনের শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৪৬টি কোম্পানির মোট ৪৮ লাখ ৫৪ হাজার ৯৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৮ কোটি ৭৮ লাখ টাকা। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার (১০ আগস্ট) ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজের ৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার।
দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে লেনদেন হয়েছে ২ কোটি ২৬ লাখ টাকা। আর দুই কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ।
ব্লকে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলো হলো- আলহাজ টেক্সটাইল ১ কোটি ৯ লাখ, এমারল্ড অয়েল ১ কোটি ৫৫ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১ কোটি ৩৩ লাখ, সোনালী পেপার ১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
