বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে এনআরবি ব্যাংক

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০৭ মে) কোম্পানিটির ৩৭ কোটি ১২ লাখ ০৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির লেনদেন হয়েছে ৩৩ কোটি ৯১ লাখ টাকার। আর ৩১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বারাকা পতেঙ্গা পাওয়ার, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ফাইন ফুড, বারাকা পাওয়ার, বেক্সিমকো ফার্মা এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *